প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
শরীর সতেজ রাখতে ইফতারে রাখুন শসা-লেবুর শরবত
সারা দিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে বড় চাহিদা হয় পানি ও সতেজতা। ইফতারে তাই এমন একটি পানীয় রাখা জরুরি, যা দ্রুত পানিশূন্যতা দূর করবে এবং শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখবে। শসা-লেবুর শরবত হতে পারে সেই সহজ ও স্বাস্থ্যকর সমাধান। শসার প্রাকৃতিক জলীয় অংশ আর লেবুর ভিটামিন সি মিলে এই পানীয় শুধু তৃষ্ণাই মেটায় না, বরং ক্লান্ত শরীরে ফিরিয়ে আনে সতেজ অনুভূতি। অল্প কিছু উপকরণেই ঘরে তৈরি করা যায় এই হালকা, পুষ্টিকর ও সুস্বাদু শরবত।
উপকরণ
শসা কুচি ১ কাপ
লেবুর রস ২ টেবিল চামচ
ঠান্ডা পানি ২ গ্লাস
চিনি/মধু ২ টেবিল চামচ (স্বাদমতো)
সামান্য লবণ
যেভাবে তৈরি করবেন
প্রথমেই শসা ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে তা ছাকনি দিয়ে ছেঁকে নিন। ব্যস তৈরি হয়ে গেলো পুষ্টিকর শসা-লেবুর শরবত। এবার পরিবেশন করুন আপনার পছন্দের গ্লাসে।
Copyright © 2026 All rights reserved.